জাপানের প্রধানমন্ত্রী হাতোয়ামার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার আট মাস পরই জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরানোর নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।হাতোয়ামা এমন একসময় পদত্যাগের ঘোষণা দিলেন, যখন তাঁর দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় পূর্বনির্ধারিত নির্বাচনে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে।গত বছরের নির্বাচনে মধ্য-বামপন্থী দল ডিপিজের বিপুল বিজয় জাপানে কনজারভেটিভ পার্টির অর্ধ শতাব্দীর শাসনে ইতি টানে।বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত ডিপিজের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর হাতোয়ামা তাঁর পদে থাকার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছিলেন। কিন্তু আজ বুধবার ডিজেপির পার্লামেন্টের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকে তিনি পদত্যগের ঘোষণা দেন।প্রধানমন্ত্রী হাতোয়ামা বলেন, ‘শ্যাডো শোগুন’ হিসেবে পরিচিত দলের মহাসচিব ইচিরো ওজাওয়াকেও তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন।ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি রয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত সপ্তাহ থেকে হাতোয়ামা পদত্যাগ করার চাপের মধ্যে ছিলেন।