জাপানের মিয়াগিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প ও সুনামিতে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মিয়াগিতেই মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। মিয়াগির পুলিশপ্রধান নাওতো তেকেউচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন বলে রয়টার্স জানায়।নাওতো তেকেউচি বলেন, মৃত্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।গত শুক্রবার জাপানে ৮ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি হয়। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি জাপানের অবকাঠামোব্যবস্থাও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মধ্যে মিয়াগি অন্যতম।