জাপানের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করেছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সঙ্গে উচ্চপর্যায়ের সব ধরনের সম্পর্ক স্থগিত করেছে চীন। চীনের একটি ট্রলারের নাবিকের সাজার মেয়াদ বৃদ্ধি করায় চীন গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জাপানি কোস্ট গার্ডের একটি জাহাজের সঙ্গে চীনের একটি ট্রলারের ধাক্কা লাগলে জাপানি কর্তৃপক্ষ ওই ট্রলারের নাবিককে আটক করে। চীন নাবিকের মুক্তি দাবি করলেও জাপান তাঁদের সিদ্ধান্তে অনড় থাকে এবং তাঁর সাজার মেয়াদ বৃদ্ধি করে। এ ঘটনার পর থেকেই এশিয়ার দুই বৃহত্ অর্থনৈতিক শক্তির মধ্যে কূটনৈতিক তিক্ততা শুরু হয়। খবর রয়টার্সের।এর পাশাপাশি পূর্ব চীন সাগরের একটি বিরোধপূর্ণ স্থানে দেশ দুটি পরস্পরের প্রতি সরকারি কাজে বাধা দেওয়ারও অভিযোগ এনেছে।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওজু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানান, চীনের নাবিককে জাপান বেআইনিভাবে আটক করে রেখেছে। তিনি কোনো ধরনের শর্ত ছাড়াই ওই নাবিকের মুক্তি দাবি করেন। তিনি আরও বলেন, জাপান একের পর এক বেআইনি কার্যকলাপ চালিয়ে গেলে চীনও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সব ধরনের দায়ভার জাপানকেই বহন করতে হবে।চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, জাপানের বিভিন্ন পদক্ষেপ চীন-জাপান কূটনৈতিক সম্পর্ককে মারাত্মক ব্যাহত করছে।চীন ইতিমধ্যেই মন্ত্রণালয় ও আঞ্চলিক পর্যায়ে জাপানের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় আলোচনা ও সম্পর্ক স্থগিত করেছে। চীনের সঙ্গে এরই মধ্যে জাপানের যাত্রীবাহী বিমান পরিচালনা নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার কথা ছিল। এ ছাড়া দেশ দুটির মধ্যে কয়লা সম্পদ নিয়েও আলোচনার কথা ছিল। বর্তমান অবস্থায় এ ধরনের আলোচনা ও বৈঠক স্থগিত করা হয়েছে।জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানায়, ওই ট্রলারের প্রধান নাবিকের শাস্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এ ব্যাপারে জাপানি কর্তৃপক্ষ চীনকে শান্ত থাকার আহবান জানিয়েছে।