জাফলংয়ে পানিতে ডুবে ২ ছাত্র নিহত
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে জিরো পয়েন্টে গোসল করতে পানিতে ডুবে দুইজন ছাত্র মারা গেছে। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।এঁদের একজন হলেন আমিনুল হক (১৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুতুবদিয়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি ঘোড়াশাল সার কারখানা কলেজে বাণিজ্য বিভগের দ্বিতীয় বর্ষের ছাত্র।অপরজন হলেন রুহুল আমিন খান (১৮)। তিনি ঝালকাঠি জেলার নলছটি উপজেলার জুলকাঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি ঢাকা এলিফ্যান্ট রোডের এমসিইটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।জানা যায়, গতকাল নয় বন্ধুর একটি দল ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে তারা পিয়াইন নদীতে গোসল করতে নামলে ওই দুজন পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় পাথরশ্রমিকরা বিকেল পাঁচটার দিকে তাদের উদ্ধার করে। গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক আবদুস সালাম জানান, পুলিশ খবর পেয়ে লাম থানায় এনে লাশদুটোর সুরতহাল করে বন্ধুদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।