জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া গাদ্দাফি বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী। জাবিয়াহতে আজ শনিবার গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল লড়াই হয়েছে। এতে উভয় পক্ষে বহু হতাহত হয়েছে। প্রথম দফায় বিরোধীরা প্রতিরোধ করতে পারলেও আজই দ্বিতীয়বারের মতো অভিযান চালাতে শহরটি ঘিরে ফেলেন গাদ্দাফির অনুগত সেনারা।নাম প্রকাশে অনিচ্ছুক জাবিয়াহর এক চিকিত্সক জানান, এ হামলায় অন্তত ৩০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। খবর রয়টার্স।জাবিয়াহ শহরের এক বাসিন্দা জানিয়েছেন, গাদ্দাফির বাহিনী শহরে হামলা শুরু করে দিয়েছে। সেখানে তাঁরা প্রায় বিশটির মতো ট্যাঙ্ক নিয়ে এসেছে। এছাড়া, গাদ্দাফির বাহিনীর হামলায় ট্যাঙ্ক ও মর্টার ব্যবহার করছে বলে অন্য এক বাসিন্দা জানিয়েছেন।