জাভিকে ‘শ্রেষ্ঠ মিডফিল্ডার’ বললেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। ফুটবলের এ মহোত্সবে অংশ নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকেন ফুটবলাররা। যতটা সম্ভব আঘাত এড়িয়ে চলার চেষ্টা করেন তাঁরা। তবে ব্যতিক্রমই বলতে হবে বার্সেলোনার জাভিকে। ঝুঁকিপূর্ণ জেনেও আঘাত নিয়েই শনিবার লা লিগায় বার্সার হয়ে খেলেছেন স্পেন জাতীয় দলের এই ফুটবলার। ক্লাবের প্রতি এ রকম ছাড় দেওয়ার কারণে জাভিকে বার্সেলোনার ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছেন বার্সা কোচ পেপ গার্দিওলা।গত বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও বার্সার হয়ে গোল করেছেন এই স্প্যানিয়ার্ড। ন্যু ক্যাম্পের ম্যাচে বার্সেলোনা জাভির গোলেই ১-০তে ইন্টার মিলানকে হারালেও গোল পার্থক্যে বিদায় নিয়েছে তারা। সেই ম্যাচেই আঘাত পান জাভি। পরে ঝুঁকি নিয়ে লা লিগার অন্যান্য ম্যাচে অংশ নিলেও নতুন করে আর কোনো ইনজুরিতে পড়তে হয়নি তাঁকে। গার্দিওলা বলেন, এ আঘাত জাভিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারত। তার পরও তিনি যে ছাড় দিয়েছে তা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি জাভি আলোনসোকে ক্লাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক খেলোয়াড় হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।