জামাই-শ্বশুর-কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বলিউডে সবচেয়ে আগ্রহের উদ্রেক করছে কোন দুটি বিষয়?১. মা হওয়ার পর দর্শকের সামনে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি? ২. কারিনা-সাইফ জুটির বিয়ে? উত্তর দিতে গেলে সম্ভবত দুটি বিষয়কেই বেছে নেবেন সবাই। সে যা-ই হোক, বিয়ের আগেই হবু শ্বশুর রণধীর কাপুরের পাশে বসে ক্যামেরার সামনে পোজ দিলেন সাইফ আলী খান। সঙ্গে ছিলেন হবু বধূ কারিনা কাপুর। আলোকচিত্রীরা হবু জামাই-শ্বশুর-কন্যাকে এক ফ্রেমে বন্দী করার সুযোগটা পেয়েছিলেন রিতেশ দেশমুখ ও জেনিলিয়া ডি’সুজার বিয়ের অনুষ্ঠানে। এদিকে শোনা গিয়েছিল, ১০ ফেব্রুয়ারিতেই নাকি আংটি বদল করবেন সাইফ-কারিনা। বিষয়টি এখনো নিশ্চিত করেননি এই জুটির কেউই। তবে বিয়েটা যে এজেন্ট বিনোদ মুক্তি পাওয়ার পরই হচ্ছে, তা প্রায় নিশ্চিত। জিনিউজ।