জামায়াত একটি জঙ্গিবাদী ও সন্ত্রাসী দল: তথ্যমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে জামায়াত একটি আতঙ্কবাদী, জঙ্গিবাদী ও সন্ত্রাসী দল। এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। সেখানে সন্ত্রাসবাদের জন্য দল নিষিদ্ধ করারও সুযোগ আছে এবং দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা যায়।আজ রোববার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। সন্ত্রাসবিরোধী আইনটি জামায়াতের বিরুদ্ধে প্রয়োগ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, বিষয়টি বিবেচনায় আছে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব জায়গায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে নির্বাহী তদন্ত হচ্ছে। সেখানে প্রশাসনের কোনো ব্যর্থতা ছিল কি না কিংবা এগুলো চোরাগোপ্তা হামলা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।হেফাজতে ইসলামের ডাকা কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ইসলাম বা অন্য কোনো ধর্মবিরোধী পদক্ষেপ সরকার নেয়নি; বরং সংবিধানের নির্দেশ অনুযায়ী ইসলাম ধর্মসহ সব ধর্মের হেফাজত করছে।‘ইসলামবিদ্বেষী ব্লগারদের অপতত্পরতা বন্ধ এবং তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার’ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এ দাবিতে কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনসহ আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত সংগঠনটি আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে ঢাকামুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লংমার্চে বাধা দেওয়া হলে পরদিন থেকে লাগাতার হরতালেরও হুমকি দেওয়া হয়।