জামায়াত থেকে সরে আসুন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোকে জামায়াতে ইসলামীর কাছ থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খবর বাসসের।আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের জাতীয় কমিটির সভায় এ কথা বলেন মন্ত্রী।তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতি ইসলামের নামে যারা হরতাল ডেকেছে, তারা প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (স.)কে অপমান করেছে। তারা যে দাবিতে হরতাল ডেকেছে, তার কোনো দরকার ছিল না। তাই আমি ইসলামি সমমনা দলগুলোকে বলব উগ্রবাদী, জঙ্গি সংগঠন জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকদের পাশে মহাজোট সরকার সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। আগামীকাল রোববার সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের নিরাপত্তার জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ বিষয়ে জানানো হয়েছে বলে জানান তিনি।জাতীয় কমিটির সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল, জাসদের কার্যকরী কমিটির সভাপতি মইন উদ্দিন খান, নারী নেত্রী শিরীন আখতার প্রমুখ।