জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্ণেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।