জামায়াত-শিবির দমনে সর্বাত্মক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে জামায়াত-শিবির দমনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় আড়াই হাজার দুষ্কৃতকারীকে। তাদের মধ্যে প্রায় ৩৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমরা আশা করি, এদের বিচার সম্পন্ন হলে এ ধরনের কাজে উত্সাহীরা বিরত থাকবে। রামুতে যে ঘটনা ঘটেছে, তার পেছনেও মৌলবাদীরা জড়িত ছিল। জামায়াত-শিবিরপন্থীরাই ওই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কেবল “রোহিঙ্গা” নয়, তাদের “মিয়ানমারের রোহিঙ্গা” অভিহিত করতে হবে। এই রোহিঙ্গারা যে মিয়ানমারের অধিবাসী, তা স্বীকার করতে হবে। রোহিঙ্গাদের ব্যাপারে ওবামা যে বিবৃতি দিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজুয়ানুল হক চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।