জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি গণজাগরণ মঞ্চের (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে পুলিশের ওপর জামায়াত-শিবিরের বর্বর হামলার নিন্দা জানিয়ে এসব দল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়। সেখান থেকেই এ দাবি জানানো হয়।হরতালবিরোধী মিছিলটি শাহবাগ এলাকা থেকে টিএসসি হয়ে কলাভবন এলাকা প্রদক্ষিণ করে। এরপর অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হরতালকে অবৈধ আখ্যা দিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, জামায়াত-শিবির দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর বর্বর হামলা চালাচ্ছে। তিনি দ্রুত জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। এদিকে, গণজাগরণ মঞ্চের আগের হরতালবিরোধী মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীদের দেখা গেলেও আজকের মিছিলে তাঁদের কাউকে দেখা যায়নি।