জামায়াত-শিবির যা করছে সেটা অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘তারা (জামায়াত-শিবির) যেটা করছে, সেটা অপরাধ। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা ছাড়া সরকারের দ্বিতীয় কোনো পথ নেই। সরকারকে কঠোর হাতে এই জঙ্গিবাদী জামায়াতকে দমন করতে হবে।’আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে। খবর বাসসের।সত্তর দশকের অন্যতম কবি ত্রিদিব দস্তিদারের অষ্টম মৃত্যুবার্ষিকী এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, জঙ্গিবাদী রাজনীতির কোনো অধিকার সংবিধানে নেই। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের সময় যখন ঘনিয়ে আসছে, জামায়াত তখন গণতন্ত্রের লেবাস খুলে জঙ্গিবাদী রূপ নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছে। এটি কোনো গণতান্ত্রিক রাজনৈতিক পথ নয়।সংগঠনের সহসভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।