জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কাল বুধবার দেশের সব বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ। এ ছাড়া আগামী বৃহস্পতিবার দেশের সব উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ আজ মঙ্গলবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সারা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে জামায়াত-শিবির চক্র। এরই প্রতিবাদে ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা এই কর্মসূচি দিয়েছি।’গতকাল সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশের ৫৪ জন সদস্য এবং জামায়াত-শিবিরের ১৯৩ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ২১০ জন গ্রেপ্তার হয়েছেন। আজও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।