জামায়াত-শিবিরের সঙ্গে আমাদের সম্পর্ক নেই: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমাদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পর্ক আছে বলা হয়। আমরা এই সম্পর্ক অস্বীকার করছি। জামায়াত-শিবিরের সঙ্গে আমাদের অতীতেও যেমন সম্পর্ক ছিল না, তেমনি বর্তমানেও নেই। ভবিষ্যতেও থাকবে না।’ আজ শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে হেফাজতের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এই মহাসমাবেশ।মহাসমাবেশে সরকারের উদ্দেশে বলা হয়, ‘আল্লামা আহমদ শফি ঘোষিত ১৩ দফা মেনে নিন। নইলে ক্ষমতায় থাকতে পারবেন না, আর আসতেও পারবেন না।’ ১৩ দফা দাবি না মানলে ৫ মে ঢাকা বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুমকি দেন তাঁরা। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মুহিবুল হক গাছবাড়ি। মহাসমাবেশ চলাকালে সিলেট নগরের জিন্দাবাজার, সোবহানীঘাট, কাজীরবাজার এলাকায় যান চলাচল বন্ধ ছিল।