জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকা থেকে আজ মঙ্গলবার ভোর রাতে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর মেজর এমারাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোর রাত চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৩ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জামায়াত শিবির কর্মীরা হলেন—মো. শফিকুল ইসলাম (৫০), জাবেদ (১৯), ইব্রাহীম (৪৩), শাহ আলম (৫০), মো. ইউছুফ (১৯), ইব্রাহীম খলিল (৩২), মো. আনোয়ার হোসেন পাটোয়ারী (২৫), মো. রাশেদুল কবির (২১), রবিউল (২০), মোতালেব ভুইয়া (৫৪), মো. মাজহারুল ইসলাম (২৬), মো. জোবায়ের হোসেন (২০), আবিদ আহম্মদ (১৯), সাইদুল ইসলাম (২৩), মো. জসিম উদ্দিন (২০)। তারা সকলেই সবুজবাগ থানার উত্তর বাসাবোয় একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।