জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মী কারাগারে, ১৫ জনের জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে আটক জামায়াত-শিবিরের ৩৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আর ১৫ জনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার আটক নেতা-কর্মীদের আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়।কুষ্টিয়া অফিস: কুষ্টিয়া জেলা পুলিশের অভিযানে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার হওয়া ২৮ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদ ও নায়েবে আমির ফরহাদ হুসাইনকে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর, জনগণের প্রতিবন্ধকতা সৃষ্টিসহ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার বিকেলে আদালতে নেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়। এর মধ্যে কুমারখালী পৌর শাখার ভারপ্রাপ্ত আমির আবদুল বারী পাটোয়ারী, ভেড়ামারা পৌর আমির হারুন-অর-রশীদ রয়েছেন।চাঁদপুর: চাঁদপুরে পুলিশের হাতে আটক জামায়াতের পাঁচ নেতার মধ্যে তিনজনকে গতকাল বুধবার জামিন দিয়েছেন আদালত। এ ছাড়া অন্য দুই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন চাঁদপুর শহর জামায়াতের আমির মো. শাহজাহান মিয়া, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মো. গোলাম মোস্তফা ও জামায়াতের কর্মী হাসান আলী।চাঁদপুর কোর্টের পরিদর্শক হরি দেবনাথ জানান, বুধবার দুপুরে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মোজাম্মেল হকের আদালতে আটক নেতা-কর্মীদের হাজির করা হলে শুনানি শেষে তিনি এই আদেশ দেন।নাটোর: জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় নাটোরে গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আজ বৃহস্পতিবার নাটোরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলে, শুনানি শেষে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেন ও চারজনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।বরগুনা: বরগুনার পাথরঘাটায় গতকাল বুধবার বিকেলে জামায়াতের প্রতিবাদ মিছিল ও সমাবেশের পর জামায়াত-শিবিরের আটক তিন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ দুপুরে তাঁদের আদালতে নেওয়া হলে পাথরঘাটা আমলি আদালতের ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।পিরোজপুর: গতকাল বুধবার পিরোজপুরে আটক জামায়াত-শিবিরের তিন কর্মীকে জামিন দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার আটক নেতা-কর্মীদের পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক এস এম সাইফুল ইসলাম তাঁদের জামিনের আদেশ দেন। আটক নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফারুক হোসেন, জামায়াতের কর্মী মিরাজ ও নাসির। গতকাল শহরের ইদগাহ মসজিদের কাছ থেকে তাঁদের আটক করা হয়।