জামায়াতকে অধিকার বঞ্চিত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলোর, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক আচরণের পরিবর্তে রাষ্ট্রযন্ত্র অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থায় জামায়াতের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি করছে।আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ইসলামিক লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে জনগণের সাংবিধানিক অধিকার হরণ, রাজনৈতিক নিপীড়ন ও আইনের অপপ্রয়োগ বন্ধ করে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, রাজনৈতিক ভিন্ন মতের কারণে বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলের সহসভাপতি আইনজীবী মো. নজরুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় সভাপতি নওয়াব আলী, যুগ্ম সম্পাদক মো. মসিউল আলম, কোষাধ্যক্ষ জসীম উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট শাখার সহসভাপতি গিয়াসউদ্দিন ও সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমুখ।সংবাদ সম্মেলন থেকে কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাককে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি করা হয়। অভিযোগ করে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জামায়াত-ঘোষিত নিয়মতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের বাধার কারণে সৃষ্ট ঘটনার পর সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গণহারে গ্রেপ্তার, দমন-পীড়ন, মামলায় জড়ানো ও কথায় কথায় রিমান্ডে পাঠানো ইসলামিক লইয়ার্স কাউন্সিলকে বিস্মিত করেছে। গ্রেপ্তার, আটক, রিমান্ড ও তদন্তের ক্ষেত্রে সংবিধান, ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের নির্দেশনা কোনোটিই মানছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অভিযোগ করা হয়, অতীতে রাজনৈতিক নেতাদের হাতকড়া পরানোর রেওয়াজ কম দেখা গেলেও এখন প্রকাশ্যে দিবালোকে এর চর্চা হচ্ছে। এ ছাড়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও প্রচার সম্পাদক তাসনীম আলমকে কোমর ও পায়ে ডান্ডাবেড়ি পরানোর সমালোচনা করা হয়।