জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার সকালে রাজধানীর উত্তরার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, চলতি মাসের ১৩ তারিখে ১৮ দলীয় জোটের ডাকা হরতালে গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তরা থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গত বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর পর সন্ত্রাসবিরোধী আইনে করা রাজধানীর হাজারীবাগ থানার একটি মামলায় তাঁকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁর অন্যতম সহকারী এ টি এম আজহারুল ইসলামকে। কিন্তু গত আগস্টে আজহারুল ইসলামকে একই অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হলে শফিকুর রহমানকে ওই দায়িত্ব দেওয়া হয়।শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পর আত্মগোপনে থাকা রফিকুল ইসলাম খানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।