জামায়াতের মহানগর কার্যালয় থেকে ২৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে পুলিশ আজ বুধবার সকাল সাতটার দিকে তল্লাশি চালিয়ে ২৫ জনকে আটক করেছে। পল্টন থানার পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা বড় ধরনের নাশকতা চালানোর লক্ষ্যে জামায়াতের মহানগর কার্যালয়ে জড়ো হয়েছিল।