জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সরকার ভেবে দেখছে—এমন ইঙ্গিতই দিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে এ কথা জানানো হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য কী করা দরকার, সরকার বোধ হয় সে বিষয়টি ভাবছে—প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তা অনুমান করা যায়। যে দলটি এমন সহিংস কর্মকাণ্ড করে, সে ধরনের দলকে রাজনীতি করার সুযোগ কোনো গণতান্ত্রিক দেশেই দেওয়া উচিত নয় বলে আইনমন্ত্রী বিশ্বাস করেন।