জামায়াতের ১৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৯ জন নেতা-কর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার মহানগর হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন। এ সময় তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।মিরপুর থানা পুলিশ তিন দিনের রিমান্ড শেষে আজ জামায়াতের ওই ১৯ জন নেতা-কর্মীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানায়। পরে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিরপুর থানা এলাকার একটি বাসা থেকে বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইসহ জামায়াতের এই ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই মিরপুর থানা পুলিশ তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা দায়ের করে।