জামাল নজরুল ইসলামের স্মরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রথম আলো যৌথভাবে এক স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভাটি আজ রোববার বিকেল সাড়ে চারটায় রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ইআরসি কনফারেন্স রুমে (নতুন ভবন, তৃতীয় তলা) অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।