জামালপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে ধান ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছেন। স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবকের পরনে ছিল প্যান্ট ও শার্ট। গলায় আঘাতের চি‎‎হ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, কেউ তাঁকে শ্বাসরোধ করে ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।