জামালপুরে একটি ভোটকেন্দ্র বাতিল
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লীর সাইদুর রহমান রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বাতিল করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে প্রায় ৪০০ ব্যালট পেপার এবং ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় কেন্দ্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বলেন, ‘প্রায় ৪০০টি ব্যালট পেপার ও ব্যালট বাক্স চুরি হয়ে যাওয়ায় আমি কেন্দ্রটি বাতিল করেছি।’ অন্যদিকে একই পৌরসভার বাঙালি রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল। ওই পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী মনিরউদ্দিন ও বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ফয়জুল কবির তালুকদারের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ওই দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার কারণে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।