জামালপুরে বিডিআর বিদ্রোহ: বিচারকাজ ১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আগামী বছরের ১৫ জানুয়ারি দুপুর দুইটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। ওই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিশেষ আদালত-১৭ এই দিন ধার্য করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ এই মামলায় সকাল আটটা থেকে বেলা ১০টা পর্যন্ত দ্বিতীয় দিনের বিচারকাজ অনুষ্ঠিত হয়। এসময় জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৫২ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম, লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন ও মেজর মো. আশফাক হোসেন। আসামিদের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা, বিদ্রোহ সংঘঠন, বিদ্রোহের প্ররোচনা, মদদ দান, উস্কানিমূলক বক্তব্য ও বিদ্রোহ নিয়ন্ত্রণে কোন ভূমিকা না রাখার অভিযোগ আনা হয়।