জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ধারাবর্ষা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের রামদার কোপে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবদুস সাত্তার (৭০) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের দুদু মেম্বার, আবদুস সালামসহ আরও কয়েকজন পেছন দিক থেকে এসে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে সালামের সঙ্গে আবদুস সাত্তারের বিরোধ চলছিল। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, সাত্তারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।