জামালপুরে যুবলীগ কর্মীকে রড দিয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামে আওয়ামী যুবলীগের কর্মী মাসুদুর রহমানকে (২৫) গতকাল শুক্রবার রাতে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাঁর জুয়া খেলার সঙ্গীরা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুমিনা বেগমের বাড়ির কাছে একটি জুয়ার আসরে মাসুদুর রহমান নিয়মিত যাতায়াত করতেন। গতকাল সন্ধ্যায় জুয়া খেলার সঙ্গীদের সঙ্গে তাঁর বচসা হয়। একপর্যায়ে ওই সঙ্গীরা তাঁকে লোহার রড দিয়ে পেটায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতেই তিনি হাসপাতালে মারা যান। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে তাঁরা ধারণা করছেন। তবে এখনো এ ব্যাপারে কোনো মামলা হয়নি।