জামালপুরে রেললাইনে গ্রেনেড, ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে রেললাইনের ওপর একটি গ্রেনেড পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামালপুর কোর্ট স্টেশনের অদূরে রেললাইনের ওপরে একটি গ্রেনেড দেখতে পাওয়া যায়। এর পরপরই জামালপুরের সঙ্গে দেওয়ানগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে রেললাইনের দুই প্রান্তে মোট চারটি ট্রেন আটকা পড়েছে।রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মো. বেলালউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলের ঘাটাইল থেকে একটি সেনা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার পরে ট্রেন চলাচল আবার শুরু হবে। নিরাপত্তার স্বার্থে আমরা আপাতত ট্রেন চলাচল বন্ধ রেখেছি।’