জামালপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কাল বুধবার ভোর ছয়টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। এ সময় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিবদমান দুটি পক্ষ ওই স্কুল মাঠে পাল্টাপাল্টি কর্মী সমাবেশ করার ডাক দিয়ে প্রচারণা চালায়। আজ সকাল সাড়ে ১০টায় ওই সমাবেশ হওয়ার কথা ছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম আবদুল করিম এ আদেশ জারি করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ওই স্থানে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।