জামায়াত আবারও সময় চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই আবেদন জানিয়ে আজ বুধবার জামায়াত নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘জামায়াত সময় চেয়ে আমাদের কাছে আবেদন করেছে। কমিশন সভায় দলটির আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। ন্যায্য দাবি হলে তাদের সময় দেওয়া হবে।’৪ নভেম্বর গঠনতন্ত্র সংশোধনের জন্য এক মাসের সময় বেঁধে দিয়ে জামায়াতকে চিঠি দিয়েছিল ইসি। এতে বলা হয়েছে, জামায়াতের গঠনতন্ত্রের কিছু ধারা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এগুলো হলো—গঠনতন্ত্রের ২ ধারার ৫ উপধারা, ৫ ধারার ৩ উপধারা, ৬ ধারার ৪ উপধারা, ৭ ধারার ১ থেকে ৪ উপধারা, ১১ ধারার ২ উপধারা ও ১৮ ধারার ৪(চ) উপধারা। এ ছাড়া দলীয় গঠনতন্ত্রের ৬৪ পৃষ্ঠার বিশেষ নোটের দফা ৩-এ সংশোধনী আনার তাগিদ দেওয়া হয়। এর আগে জামায়াতকে আরও চার দফায় গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হয়েছিল।