জামায়াত ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, ধর্ম ও রাজনীতি আলাদা নয়। যারা ধর্ম ও রাজনীতিকে আলাদা মনে করে তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তারাই আবার রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে। তবে জামায়াত ধর্মকে ব্যবহার করে না। তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে।আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন। তাঁরা বলেন, রাষ্ট্রে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে।প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ বলেন, ‘অনেকে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পান। তবে আমরা খুব বেশি রাগ করি না।...অনেকে ভুল করে।’ তিনি বলেন, যারা ধর্ম ও রাজনীতিকে আলাদা করে তারা জীবনকে দুই ভাগ করে। কিন্তু আল্লাহ কি আলাদা হিসাব নেবেন? সাংবাদিকদের জামায়াতের পক্ষে লেখার আহ্বান জানিয়ে মকবুল আহমাদ বলেন, ‘আজ যাদের হাতে কলম আছে তাঁদেরকে চিন্তা করতে হবে এ কলম দিয়ে কী সেবা দিচ্ছি। আজ যদি জনদুর্ভোগ হয়, গণতন্ত্রের লেবাসে নির্যাতন হয়, তাহলে এর বিরুদ্ধে লেখাটা ফরজ। আজ এ দেশের মানুষ জুলুমের শিকার হচ্ছে। এটা লেখা সবার কর্তব্য’।বিশেষ অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, কোরআনকে বুঝতে হবে। সমাজ ও রাষ্ট্র কাঠামোতে কোরআনকে নিয়ে আসতে হবে। মানবতার উন্নয়নে কোরআনের রাজনীতি করার বিকল্প নেই।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, কোরআনকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করলে সমাজ, ব্যক্তি ও রাষ্ট্র মর্যাদাবান হবে।