জামায়াত নেতা আজহারুলকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আগামী ৮ আগস্ট তলব করেছেন। আদালতকে অবজ্ঞা করে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানাতে ওই দিন তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।১৯ জুলাই রাজধানীর বড় মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।’একই সঙ্গে ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. ওয়াহেদুজ্জামান আজ আবেদনটি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানি নিয়ে আদালত ওই নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।আজহারুলের দেওয়া ওই বক্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।