জামায়াত নেতা আবদুর রাজ্জাকের আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবদুর রাজ্জাকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিক-উল হক। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলাটি করা হয়।