জামায়াত নেতা গোলাম পরওয়ার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।আজ বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের এক সমাবেশ থেকে ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। রাতে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়। তারা জামায়াতের গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর মুক্তিও দাবি করেছে।