জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে সাতক্ষীরা ও খুলনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে সাতক্ষীরা ও খুলনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।আজ শনিবার সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ। মামলার অভিযোগে বলা হয়, ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আবদুল্লাহ তাহেরের দেওয়া বক্তব্য রাষ্ট্র, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জন্য হুমকিস্বরূপ। তিনি দ্রুত আবদুল্লাহ তাহেরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান খান মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।খুলনার দিঘলিয়া থানায় অপর মামলাটি দায়ের করেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, জামায়াত নেতার এ বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য জামায়াত ও শিবিরকর্মীরা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে।—ইউএনবি