জামায়াত নেতা রফিকুল ইসলাম খান তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর মহানগর আমির রফিকুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মাদ আলী হোসাইনের আদালতে তাঁকে হাজির করে ডিবি পুলিশ আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা মির্জা আব্বাসকে রিমান্ডে নেওয়া হয়।এ ছাড়া নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে করা উত্তরা থানার একটি মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গত ২৭ জুন বিএনপির হরতালের আগের রাতে মগবাজারে গাড়িতে আগুন লাগানো হলে ফারুক হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম খানকে রিমান্ডে নেওয়া হয়েছে।