জামায়াত নেতা শফিকুর গ্রেপ্তার, সিলেটে পূর্ণ দিবস হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দলের একটি সূত্র জানায়।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে আজ সারা দেশে অর্ধদিবস হরতাল পালিত হলেও শফিকুর রহমানের মুক্তির দাবিতে সিলেট বিভাগের চার জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জামায়াতে ইসলামী। জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। শফিকুর রহমানের বাড়ি সিলেট জেলায়।সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব প্রথম আলো ডটকমকে জানান, শফিকুর রহমানের মুক্তির দাবিতে আজ পূর্ণ দিবস হরতাল পালন করা হবে।