জামায়াত-শিবিরের রাজনীতির কবর হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে জামায়াত-শিবিরের রাজনীতির কবর রচিত হবে। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন। খবর বাসসের।আওয়ামী লীগের এই নেতা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে জামায়াতের দোসর বিএনপির রাজনীতিও দুর্বল হয়ে যাবে। তাদের রাজনীতি করার কিছু থাকবে না। এ জন্যই বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে মাঠে নেমেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করাই তাদের লক্ষ্য। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘এখনো সময় আছে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহায়তা করুন।’স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।’জামায়াত-শিবির যাতে কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রতিটি পাড়া ও মহল্লায় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।