জামায়াত-শিবিরের ষড়যন্ত্র নস্যাৎ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ও সাহসের সঙ্গে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র নস্যাৎ করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমির শতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী উত্সবের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।পুলিশ বাহিনীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আশাবাদী, যুদ্ধাপরাধীদের বিচার ভণ্ডুল করতে সক্রিয় ও পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা পরিচালনাকারী জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আপনারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম হবেন।’প্রধানমন্ত্রী মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সজাগ থাকতে ও সর্বোচ্চ আন্তরিকতা ও সততার মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।