জামায়াত-শিবিরের ১২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার ওমরা কোচিং সেন্টার থেকে গতকাল শুক্রবার রাতে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক ব্যক্তিরা হলেন—আবুল কালাম (৪০), আবদুর রহমান (৫৫), আবুল হোসেন (৪৫), কামাল হোসেন (৩০), মাহমুদুর রহমান (৩০), ইউনুস আলী (৫২), সফিউল (২৬), হাবিব (২৬), কাইয়ুম (৪১), মঈনুদ্দিন (৪০), আবুল কাশেম ও মোতাকাব্বির। শেষের দুজনের বয়স জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল রাত আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মনিপুর এলাকার ওমরা কোচিং সেন্টারে বসে বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’এ ব্যাপারে এসআই রাকিবুল নিজে বাদী হয়ে গতকাল রাতেই থানায় মামলা করেন।