জামায়াত-শিবিরের ২০৩ নেতা-কর্মীকে আদালতে হাজির করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আজ রোববার ২০৩ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মীকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন করলে আদালতে মামলার মূল নথি না থাকায় বিচারক জিয়াউর রহমান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি হাজিরার পরবর্তী তারিখ ২৯ এপ্রিল নির্ধারণ করেন।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কর্মীরা ক্যাম্পাসে সহিংস হামলার ঘটনা ঘটান। এ সময় তাঁরা পুলিশের ওপরও হামলা চালান। ওই দিন রাতে তাঁরা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা করে লাশ ম্যানহোলের মধ্যে ফেলে রাখেন। এ ঘটনায় নগরের মতিহার থানায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়।