জামায়াত-শিবিরের ৪৫ জন গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে পুলিশ গতকাল শুক্রবার অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর: শহরের নওহাটা খোয়ারপার থেকে গতকাল ভোরে জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত নেতারা হলেন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের শ্যালক ও জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আবুল কালাম আজাদ, মো. হাছান, সরোয়ার আলম এবং বাবর আলী। পাবনা: শহরের বড়বাজার থেকে গতকাল জামায়াত ও শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী: পুলিশের ওপর হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গাজীপুর: ভোরে সদর উপজেলার বোর্ডবাজার থেকে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে সাবেদ আলী নামের এক জামায়াতকর্মীকে এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সালেহ আহমেদকে গ্রেপ্তার করা হয়।