জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নেত্রকোনার বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা থেকে জামায়াতের রোকন আবুল হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মো. শামসুল ইসলাম, মদন পৌর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বারহাট্টা উপজেলা জামায়াতের সভাপতি নাজমুল হক, জামায়াতের কর্মী হাফেজ আমিরুল ইসলাম এবং শিবিরের কর্মী আবদুুর রউফ, নজরুল ইসলাম ও আল মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মো. জাকির হোসেন খান প্রথম আলো ডটকমকে বলেন, জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে আগের দায়ের করা মামলায় এবং বাকি সাতজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।