জামায়াত সংসদে ফিরে যাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার পুনরায় সংসদের কার্যক্রমে যোগ দিচ্ছে। কক্সবাজার-২ আসনের জামায়াতের সাংসদ হামিদুর রহমান প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীও সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয়। কিন্তু এরপর বিএনপি সংসদ বর্জন করলে, জামায়াতও বিএনপির পথ অনুসরণ করে। তবে দলটি সংসদ বর্জনের কারণ হিসেবে কখনো কোনো দাবি বা অভিযোগের কথা জানায়নি।গত সোমবার বিএনপি আবার সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে, জামায়াতও সংসদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।