জামায়াত ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ করার ডাক দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ করার ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, এই যুদ্ধে বিজয়ী হয়ে তাঁরা স্বাধীনভাবে দেশ চালাতে চান। যারা আধিপত্যবাদী শক্তি ও ইসলামী শক্তিকে নির্মূল করতে চায়, তাদের বিরুদ্ধে তিনি এই যুদ্ধ করবেন বলে ঘোষণা দেন। এই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে আজহারুল ইসলাম এ কথা বলেন। এ টি এম আজহারুল ইসলাম জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করি। এই যুদ্ধে বিজয়ী হলে আমরা স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করতে পারব। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ঈমান-আকিদার ভিত্তিতে দেশ চালাতে পারব। এই যুদ্ধ হবে গণতান্ত্রিক-নিয়মতান্ত্রিক পন্থায়।’