জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানাল মুক্তিযোদ্ধা সংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর ইউনিট কমান্ড জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা জানায়, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে তারা এ দেশে রাজনীতি করতে পারবে না। আমরা চাই, মহানবীর (সা.) ইসলাম। জামায়াত এ দেশে মওদুদির ইসলাম কায়েম করতে চায়। এটা চলতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধারা বলেন, জামায়াত মানুষের চোখে ধোঁকা দেওয়ার জন্য ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) ও ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) পালন করে।তাঁরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারেরও দাবি জানান।