জামায়াতকে নিষিদ্ধ করার দাবিতে তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ বুধবার তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।তেঁতুলিয়া চৌরাস্তা থেকে সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়ায় গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া ও কাজী মাহবুবুর রহমান বক্তব্য দেন। তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করার দাবি জানান।