জামায়াতের কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। আজ সোমবার বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত কার্যালয়ের চারতলা ভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার পুলিশ (এডিসি) নুরুল ইসলাম, রমনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান এবং গোয়োন্দা পুলিশের উপকমিশনার ডিসিডিবি মতিউর রহমানের নেতৃত্বে সাতটি গাড়িভর্তি পুলিশ এ অভিযানে অংশ নেয়। নুরুল ইসলাম জানান, সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁরা আসামি ধরতে এসেছিলেন। তবে তল্লাশি চলাকালে জামায়াত নেতারা কার্যালয়ে ছিলেন না। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ পাশের চান জামে মসজিদে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে ফেরার পথে তাঁকে পুলিশ রাস্তায় কিছুক্ষণ আটকে রাখে। কাউকে গ্রপ্তার করা হয়নি।