জামায়াতের কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠকে, বাইরে পুলিশের বেষ্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা ছয়টায় এ বৈঠক শুরু হয়েছে।এদিকে পুলিশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রমনা থানা পুলিশের একটি দল জামায়াতের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় তিন নেতাকে গ্রেপ্তারের পর থেকে পুলিশ জামায়াতের অফিস ঘিরে রেখেছে।